ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা)॥ খুলনার মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীনসোনালি জুট মিল চালুর দাবিতে এডহক কমিটির উদ্যোগে এক জরুরি সভা শনিবারবিকাল ৫ টায় স্বাস্থ্যবিধি মেনে সোনালি জুট মিলস ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ।সোনালি জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সহ সভাপতি নুরেু আলমেরসভাপতিত্বে ও শ্রমিক নেতা ওবায়দুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন এডহক কমিটির
নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, বাবুল খান, শাহাজান চার্জেন্ট, লুৎফর
রহমান, বাবু শেখ, আবুল কাশেম, সাবেক শ্রমিক নেতা বারেক হাওলাদার, আজিজ ভুইয়া প্রমুখ । সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন মিল মালিক ও ম্যানেজমেন্ট এর চরম
একগুয়েমির কারনে দির্ঘদিন ধরে মিলটি বন্ধ রয়েছে । যার কারনে শ্রমিক কর্মচারীরা তাদের
পরিবার পরিজন নিয়ে করোনা মহামারির ভিতরে চরম মানবেতর জীপনযাপন করছে । সভায় নেতৃবৃন্দ যে কোন ঠিকাদার দিয়ে মিল চালানোর জোর দাবি জানান এ সময় সভায়
উপস্থিত সকল শ্রমিক কর্মচারীরা একমত পোষণ করেন । আগামি ৫ আগস্টের মধ্যে মিল
চালু করা না হলে কঠিন থেকে কঠোরতর কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারি দেন
শ্রমিক নেতারা ।




