স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার সুপারিপট্টি বাজারে গত সোমবার রাতে অভিযান চালিয়ে চোলাই মদসহ বিল্লাল পাটোয়ারী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন র্যাব সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম নওয়াপাড়া সুপারিপট্টি বাজারের একটি গলিতে অভিযান চালায়। সেখান থেকে এ সময় ৪০ লিটার চোলাই মদসহ বিল্লাল পাটোয়ারী নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার গোয়াখোলা গ্রামের মৃত কালু পাটোয়ারীর ছেলে।





