স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির করোনা হেল্প সেল থেকে আরও ১১ জন মুমূর্ষু রোগী পেল অক্সিজেন সেবা।গত ২৪ ঘন্টায় তাদের এই সেবা দেওয়া হয়। এ নিয়ে মোট ১৪০ জন মুমূর্ষু রোগীকে এই সেবা দেয়া হলো।
এদিকে, গত ২৪ ঘন্টায় শহরের মোল্লাপাড়া, রায়পাড়া, বারান্দী কলোনী, মিশনপাড়া, ঘোপ, পশ্চিম বারান্দীপাড়া, ঘোষ পাড়াসহ উপশহর এফ-ব্লক এলাকায় নিজ গৃহে চিকিৎসাধীন মুমূর্ষু রোগীর পাশে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়।
গতকাল সোমবার জেলা বিএনপি কার্যালয় চলমান বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন কার্যক্রমেও ব্যাপক সাড়া মিলেছে। এদিন টিকা নিতে আগ্রহী ৫৮ জন ব্যক্তি তাদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।




