রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে মহামারি করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মো. ফিরোজ কবির, আলমগীর কবির বাচ্চু, কাজী অজিয়ার রহমান, শাহজালাল গাজী, ওহিদুজ্জামান সাবু প্রমুখ।





