চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় সুখপুকুরিয়া ইউনিয়নে ভিজিএফ’র চাল পেলেন ৬ হাজার ৫৫টি পরিবার। শনিবার উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ৬ হাজার ৫৫টি পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার উপজেলা সহকারী প্রথিমিক শিক্ষা অফিসার গঞ্জায় ঘোষাল, ইউপি সচিব ফরহাদ হোসেন,প্যানেল চেয়ারম্যান তারিক হাসান বাবুল, ইউপি সদস্য নজিবর রহমান, সাইফুল ইসলাম, কামাল হোসেন, আতিয়ার রহমান, শিপন ব্যাপারী, ছামছুল হক মহিলা ইউপি সদস্য শিল্পী খাতুন, মাছুরা বেগম, রহিমা বেগম, যুবলীগ নেতা তরিকুল ইসলাম প্রমুখ।




