খুলনা ব্যুরো ॥ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘করোনায় কর্মহীন পরিবারগুলো মারাত্মক অর্থ সংকটে পড়েছে। এক বছর আগেই আমরা বলেছিলাম, লকডাউন দেওয়ার আগে মানুষের খাবার, ওষুধ এবং জরুরি নিত্যপণ্য নিশ্চিত করতে হবে। এছাড়া কখনোই লকডাউন সফল হবে না। বাজেট তৈরি হয় দেশের জনগণের ট্যাক্সের টাকায়। এ টাকার মালিক দেশের জনগণ। তাই সেখান থেকে দিলে দেশের মানুষ বাঁচতে পারবে। মেগা প্রকল্প বাস্তবায়নের চেয়ে মানুষের জীবন বাঁচানো জরুরি।’ শনিবার দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে ৩১ নম্বর ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জাফরুল্লাহ খান সাচ্চু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, মিজানুর রহমান মিলটন, আফসার মাস্টার, আসলাম হোসেন, একেএম সেলিম হোসেন, শহীদ খান, সেলিম হোসেন মন্টু, শহিদুল ইসলাম রিয়াজ, আসাদুজ্জামান আসাদ, মাহবুবুর রহমান, জাহাঙ্গীর হোসেন দুলাল, আসাদুর রহমান পাইলট, সাকাওয়াত হোসেন প্রমুখ।





