মাস্কবিহীন ক্রেতাদের কাছে পণ্য বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্যসামগ্রি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মনিরামপুর পৌরশহরের শিহাব হাসানকে দুই হাজার এবং রাজগঞ্জ বাজারের ইলেকট্রনিক ব্যবসায়ী আবদুল আহাদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমানের নেতৃত্বে আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

ভাগ