স্টাফ রিপোর্টার॥ যশোর জেলা বিএনপির করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেলে অর্থ সহায়তা প্রদান করেছে ওয়াছেলা খানম-আব্দুল হাসিব জনকল্যাণ ট্রাস্ট। গতকাল বুধবার জেলা বিএনপি কার্যালয়ে পর্যবেক্ষণ সেল সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য একে শরফুদ্দৌলা ছোটলুসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রয়াত আব্দুল হাসিব ওয়াছেলা খানম দম্পত্তির আট সন্তান কর্তৃক পরিচালিত জনকল্যাণ ট্রাস্টটি। ট্রাস্ট থেকে প্রতিবছর শিক্ষাবৃত্তি, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা, বিভিন্ন সেবামূলক কাজে সহায়তা প্রদান করা হয়।





