স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ করোনাকালীন সময়ে যশোরের মনিরামপুরে বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ ও চাল-ডালসহ বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরশহরের দক্ষিনমাথায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, যুবদল নেতা মিজানুর রহমান, রাসেল হোসাইন, নাহিদ হাসান নান্নু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুস আলী জুয়েল, মামুন হোসেন, মারুফ হোসেন, সাব্বির হোসেন, রেজওয়ান, শাওন হোসেন প্রমুখ।





