স্টাফ রিপোর্টার॥ যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নির্দেশে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বাড়িতে বিনামূল্যে সবজি পৌঁছে দেয়া অব্যাহত রেখেছেন। ধারাবাহিক কর্মসূচিতে গতকাল মঙ্গলবার ১০ম দিনে তিনি ৭০০ পরিবারকে এই সবজি দিয়েছেন।
উদ্বোধনী দিন থেকে এখনো পর্যন্ত তিনি শহরের প্রায় আট হাজার পরিবারে বিনামূল্যে সবজি পৌঁছে দিয়েছেন।
মঙ্গলবার শহরের পাঁচটি ওয়ার্ডে ৭০০ পরিবারকে বিনামূল্যে পটল, বেগুন, লাউ, পুঁইশাক, কচু, ঝিঙে, দেড়স, কাকরোল, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজি দেয়া হয়। ২ নম্বর ওয়ার্ডে শহর ছাত্রলীগের সদস্য ওসমানুজ্জামান চৌধুরী সাকিব ও টুটুল, ৪ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রাজিবুল আলম ও জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন ও শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহবুবুর রহমান ম্যানসেল, ৮ নম্বর ওয়ার্ডে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম রাকিব এবং ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল ও শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রেযোয়ান হোসেন মিথুন নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি সবজি পৌঁছে দেন।
এছাড়া, আনোয়ার হোসেন বিপুল মঙ্গলবার চাঁচড়া ইউনিয়নে, শহরের জিলা স্কুল মোড়ে ও বিমান অফিস মোড়ে ৩০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আর ২ নম্বর ওয়ার্ডের খালধার রোডে বিতরণ করেন ১০০ প্যাকেট রান্না করা খাবার।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার প্রমুখ।




