বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে কঠোর লকডাউনে কর্মহীন মানুষের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুুপুরে নতুন পুলিশ লাইন মিলনায়তনে শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কেএম আরিফুল হক। এসময় পুলিশ নারী কল্যাণ সমিতি বাগেরহাট শাখার সভানেত্রী শারমিন আক্তার সুমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, পুনাক নেত্রী শিরিন সুলতানাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও এক কেজি পেয়াঁজ দেওয়া হয়।





