কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’কে দুটি অক্সিজেন সিলিন্ডারসহ সংযুক্ত সামগ্রী দিয়েছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল হকের দুই সন্তান মনজুরুল হক ও শারমিন আক্তার শম্পা। দাতা ভাই ও বোন পেশাগত কারণে রাজধানী ঢাকায় অবস্থান করায় রবিউল ইসলাম ও অলিউজ্জামান জিসানের মাধ্যমে মঙ্গলবার দুপুরে ‘সেবা’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শেখ কামাল রেজার কাছে অক্সিজেন সিলিন্ডারসহ সংযুক্ত সামগ্রী হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব মামুন, প্রভাষক বিএম ফিরোজ, ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসেন, মিয়া ফারুক হোসেন স্বপন, মনিরুল আলম টিটু, গোলাম মোস্তফা রিগ্যান, জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন প্রমুখ।এমন মহৎ কাজে সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহবান জানান ‘সেবা’র প্রধান উপদেষ্টা এডভোকেট কামাল রেজা।
উল্লেখ্য, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা কলারোয়ায় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আর করোনাকালে মাস্ক, স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ বিতরণ ও সচেতনতা সৃষ্টি করেছেন। এছাড়া করোনা আক্রান্ত ও করোনা উপসর্গে মৃত ব্যক্তিদের দাফন-সৎকার কাজও করে চলেছে ‘সেব্’া।





