সাতক্ষীরায় করোনায় ও উপসর্গে ৯ জনের মৃত্যু,শনাক্ত ৯১ জন

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছেন ৪৩৯ জনের নমুনা পরীক্ষায় এই ফল পাওয়া গেছে। এছাড়া করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়। মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৮ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৩২ জন। গতকাল জেলায় শনাক্তের হার ২০ দশমিক ৭৩ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৮০ জন।
সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলা করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে।

ভাগ