স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগী। বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভয়াবহ এই পরিস্থিতিতে করোনা রোগীর সেবায় যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাব নিজস্ব অর্থায়নে সিভিল সার্জনের কাছে ১০টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন হস্তান্তর করে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন অফিসে চিকিৎসাসামগ্রী হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন। যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের আয়োজনে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান অনুষ্ঠানে সভাপত্বি করেন বীর মুক্তিযোদ্ধা লাঃ মোঃ গোলাম মোস্তফা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সভাপতি লাঃ এস.এম. মনোয়ার রহীম। বিশেষ অতিথি ছিলেন যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লাঃ বাহাউদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা গভর্ণরের এর উপদেষ্টা লাঃ অশোক রঞ্জন কাপুড়িয়া, রিজিয়ন চেয়ারপারসন লাঃ অ্যাডঃ মোঃ ইসহক, রিজিয়ন চেয়ারপারসন লাঃ শেখ আশরাফুর রহমান, লাঃ নুরুল ইসলাম, লাঃ আখতার ইকবাল, লাঃ মো. সফিকুল ইসলাম, লাঃ মোঃ সেলিম পারভেজ, লাঃ কাজী নাজির আহম্মেদ মুন্নু, লাঃ মো. শাহাদত সফি, লাঃ এ.এস.এম মাহিনুল রিওন, লাঃ এহতেশাম উদ্দিন আহমেদ, লাঃ মঈন উদ্দীন চিশতী।





