চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৪৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনা আক্রান্তে ৪ জন ও উপসর্গে ২ জনসহ মোট ৬ মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্তে মৃত্যুবরণকারীরা হলেন-চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মরহুম বদর উদ্দীনের স্ত্রী ফুলি খাতুন (৮০), একই উপজেলার বোয়ালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৬৫), আলমডাঙ্গার ছত্রপাড়ার মরহুম মনছের মন্ডলের ছেলে রইচ উদ্দীন (৬৫) ও দামুড়হদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ফিরোজের স্ত্রী পারভীনা (৬০)। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী মকিনা খাতুন (৫০) ও সদর উপজেলার তিতুদহ গ্রামের মরহুম বুদোর ছেলে আব্দুল খালেক (৭০)।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৬ জন ,আলমডাঙ্গা উপজেলায় ৩০ জন, দামুড়হুদা উপজেলায় ২৯ জন ও জীবননগর উপজেলায় ৩৮ জন রয়েছেন।





