করোনায় রেকর্ড মৃত‌্যু ২১২, শনাক্ত ১০ লাখ ছাড়ালো

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১২ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৬ হাজার ৪ জন।৮ জুলাই সকাল ৮টা থেকে ৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১১ হাজার ৩২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৫৪৩ জন।
শুক্রবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৪৯ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬০।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৪৯ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।
করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৫৩ জন, চট্টগ্রাম বিভাগের ২৬ জন, রাজশাহী বিভাগের ২৩ জন, খুলনা বিভাগের ৭৯ জন, বরিশাল বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ১২ জন এবং ময়মনসিংহ বিভাগের ৮ জন।

ভাগ