কেশবপুরে জেলা তথ্য অফিসের করোনা সচেতনতামূলক প্রচারণা

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) ॥ যশোর জেলা তথ্য অফিস আট উপজেলায় পর্যায়ক্রমে করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতামূলক সড়ক প্রচার করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় যশোর জেলা তথ্য অফিস যশোরের উদ্যোগে বৃহস্পতিবার কেশবপুরে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক” প্রকল্পের অধীনে সিফোরডি খাতের আওতায় যশোর জেলার কেশবপুর উপজেলা পরিষদ, কেশবপুর প্রেস ক্লাব চত্বর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় , ত্রিমোহনী মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতামূলক সড়ক প্রচার করা হয়।
প্রচারে সার্বিক কার্যক্রম তদারকি করেন জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান। জেলা তথ্য অফিসের প্রচার কেশবপুর প্রেস ক্লাবের সামনে এলে তাদের সাথে শুভেচ্ছা জানান কেশবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী,যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান প্রমুখ।

ভাগ