স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে করোনাকালে ৩শ দোকানিকে ৫শ করে টাকা প্রদান করা হয়েছে। গতকাল সকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই কর্মসূচি পালন করা হয়। দোকানিদের মাঝে টাকা প্রদান করেন ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মো. জহুর আলী মোল্যা, সচিব মো. মুজিবর রহমান, ইউপি মেম্বর শরিফুল ইসলাম, বাবুল হোসেন, মাসুদুর রহমান, তবিবর রহমান, মফিজুল ইসলাম, লাভলী পারভীন প্রমুখ।





