নড়াইলের মুলিয়ায় দুস্থ ও অসহায়দের মাঝে অর্থ সহায়তা প্রদান

নড়াইল অফিস ॥ নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের ৩৫৬ জন দুস্থ ও অসহায়ের মাঝে নগদ ৩ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় মুলিয়া ইউনিয়ন পাঠাগার চত্বরে করোনাকালীন সময়ে সাহায্য হিসেবে প্রত্যেককে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। টাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ইউপি সচিব মো. মনিরুজ্জামান মনির, মুলিয়া হাইস্কুলের সিনিয়র শিক্ষক রতন কুমার বিশ্বাস, ইউপি সদস্য সুজন গাইন, গনেশ বিশ্বাস, সুন্দরী বালা বাগচী, নীলকান্ত মোহন্ত, আনন্দ বিশ্বাস,প্রণীত বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

ভাগ