ঝিকরগাছায় বিএনপির প্রয়াত সভাপতি জালাল উদ্দিনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জালাল উদ্দিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার আসরবাদ দলের পক্ষ থেকে মোবাকরপুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, আশফাকুজ্জামান খাঁন রনি, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমীন সুজন, হাবিবুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, শাহিন আহম্মেদ, বিএনপি নেতা নুরুজ্জামান বাবলা, সাবেক ছাত্রনেতা মোনাজ্জেল হোসেন লিটন, শাহাজাহান আলী, হাসিব আশরাফ তাজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজাসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

ভাগ