ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ নাজমুল ইসলামের মেজো চাচা ও পৌর সদরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের পিতা মোজাহার আলী বিশ্বাস (৮২) সোমবার রাতে ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় কীর্তিপুর মোড়ে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
অপরদিকে নাভারন কলোনী বাজারের বাসিন্দা নাভারণ ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবু হাসান (৪২) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। এদিন বাদআসর নাভারণ কলোনি বাজারে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
এদিকে তাদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।





