মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক’শ ছুঁই ছুঁই। সর্বশেষ (৫ জুলাই) আক্রান্ত হয়েছেন ২৫ জন। বর্তমানে আক্রান্তের সংখ্যা পৌরশহর থেকে গ্রামাঞ্চলেই বেশি। নতুন আক্রান্ত ২৫ জনের মধ্যে পৌরসভায় ৫ জন আর গ্রামাঞ্চলে ২০ জন বলে জানা গেছে।
পৌর এলাকায় নতুন আক্রান্তরা হলেন-পৌর এলাকার ব্র্যাকপাড়ার রিক্তা খাতুন (৩১), মডেলপাড়ার আলাউদ্দিন (৫৫), কংশারীপুর মহল্লার নিরাঞ্জন (৭০), বাকপাড়ার মেহেরান হাসান (২০) ও আ¤্রকাননপাড়ার কাসেদ আলী (৫৫)। অন্যদিকে গ্রামাঞ্চলে যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন-জগন্নাথপুর গ্রামের রুনা খাতুন (৪০), আড়াদাহ গ্রামের শ্যামল (৩৫), সিংহঝুলী গ্রামের নুরুল ইসলাম (৭৫), একই গ্রামের আক্তারুজ্জামান (৪০), পলি বেগম (৪২), স্বরুপদাহ গ্রামের নুরুল ইসলাম (৬৭), কয়ারপাড়া গ্রামের শাহানারা বেগম, একই গ্রামের মর্জিনা বেগম (৭৫), বারুইহাটি গ্রামের তাইফুন বেগম (৫৪), একই গ্রামের উসমান গনি (৬৮), রঘুনাথপুর গ্রামের নাহার খাতুন (২৬), একই গ্রামের সোহাগ হোসেন (৩৬), জগদীশপুর গ্রামের নাজমা খাতুন (৩৩), রায়নগর গ্রামের শাপলা খাতুন (২৪) ও ফাতেমা খাতুন (৪৫), উজিরপুর গ্রামের মো. সোহাগ (৩৫), মন্মতপুর গ্রামের রাসেল (৩৫), নারায়নপুর গ্রামের মাজেদা বেগম (৬৫), ব্যাংদা গ্রামের নাসির উদ্দিন (২৪) এবং বারবাজারের রাবেয়া খাতুন (২৮)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। শহর কী গ্রাম, সব জায়গায় আক্রান্ত হচ্ছে মানুষ। অনেকে পরীক্ষা ছাড়াই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তাই জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা অনুভব করলে দেরি না করে করোনা পরীক্ষা করার জন্য তিনি অনুরোধ করেন। পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই স্বাস্থ্য কর্মকর্তা।





