নড়াইলে লকডাউন অমান্য করায় ৩৫ জনকে জরিমানা

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলে করোনার সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউন অমান্য করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা ও পরিবহন সড়ক আইন অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ৩৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্র্যাম্যমাণ আদালত এসব জরিমানা করে।
এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে ৩৩টি মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে না চলা, সরকার ঘোষিত লকডাউনের আইন অমান্য করা ও সড়ক আইন অমান্য করার অপরাধে জেলার তিনটি উপজেলায় সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮ ও সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় মোট ৩৫ জনকে ৩৩ হাজার ১শত টাকা জরিমানা করা হয়। এ সময় ৩৩টি মামলা দায়ের করা হয়।
এদিকে করোনা প্রতিরোধে জেলার তিনটি উপজেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা তথ্য অফিস প্রচার-প্রচারণা চালিয়েছেন।

ভাগ