কেশবপুরে বিএনপির উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা

কেশবপুর (যশোর) সংবাদদাতা॥ কেশবপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের ব্যবস্থাপনায় করোনাকালীন সময়ে দলেল পক্ষ থেকে রোগীদের ফ্রি মেডিকেল রেগুলেটর অক্সিজেন সেবা প্রদান শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে দলীয় কার্যালয়ে দুটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা শেখ শহীদুল ইসলাম শহীদ, যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, মেহেদী হাসান হিমেল, ছাত্রদল নেতা আব্দুল আজিজ, মনিরুল ইসলাম মান্নাফ খান প্রমুখ। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক এম এম রহমানের পিতা কেশবপুরের ভাল্লুক ঘর গ্রামের আব্দুল মালেক সানা(৮৫) ও আমেনা বেগমকে ফ্রি অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন যুবদল নেতা ্অলমগীর সিদ্দিকী। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান নেতৃবৃন্দ।

ভাগ