কলারোয়ায় করোনা আক্রান্ত ব্যক্তির আত্মহত্যা

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় চিরকুট লিখে শেখ আজগর আলী (৫৫) নামে করোনা আক্রান্ত এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, সম্প্রতি করোনা পজিটিভ শনাক্ত হয়ে বাড়িতে কোয়রিন্টেনে ছিলেন আজগর আলী। সকালে স্বজনেরা তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। ওসি আরও জানান, একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ফলে পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
তবে এলাকাবাসীর ধারণা, করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর কষ্টে-অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

 

 

 

 

ভাগ