আবারও চালু ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র

লোকসমাজ ডেস্ক॥ আবারও চালু হলো ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। দেশটির বিদ্যুৎ বিভাগের মুখপাত্র মোস্তাফা রাজাবি মাশহাদি শনিবার এ তথ্য জানিয়েছেন। ইরানি গণমাধ্যমগুলোতেও খবরটি গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে। রাজাবি মাশহাদি বলেন, কারিগরি সমস্যার কারণে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এতোদিন বন্ধ ছিল। এটি চালু হওয়ার ফলে সেখান থেকে ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। নতুন করে যুক্ত হয়েছে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ। গত ২১ জুন ইরানের পরমাণু শক্তি সংস্থার জনসংযোগ বিভাগ একটি বিবৃতি প্রকাশ করে জানায়, বুশেহর পরমাণু কেন্দ্রে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সারিয়ে তুলতে কয়েক দিন লাগবে।এ কারণে সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রয়েছে।

ভাগ