স্টাফ রিপোর্টার ॥ কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা অপরাধে ৫৪ জনকে অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রথমদিন ৩০ জনকে অর্থদ- প্রদান করা হয়েছিলো।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, শুক্রবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত যশোর শহরের ঘোপ, রেলবাজার, বড় বাজার (মাছ বাজার ও তরকারি বাজার) এবং কাঠেরপুলে ১৯ জনকে অর্থদ- প্রদান করেন। এছাড়া অন্যান্য উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নানা অপরাধে ৩৫ জনকে অর্থদ- প্রদান করা হয়। এদিন জেলায় মোট ৫৪ জনকে ৩২ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়। এসব অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।





