লোকসমাজ ডেস্ক॥ রাজধানীর গাবতলী ও মাজার রোডের বিভিন্ন স্থানে নিমগাছের চারা রোপণ করেছে বিএনপি। দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ এই চারা রোপণ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুস সালাম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু।
সাজু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আমরা নিমচারা রোপণ করেছি। এ কাজ অব্যাহত থাকবে।
কর্মসূচিতে অঙ্গসংগঠন নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম সাইদুল, সোহেল রহমান, মমিনুল ইসলাম, মো: মিজান, সামী, মিরাজ, মাকসুদ, স্বপন, বশির, মিলন, জামাল, কাউসার প্রমুখ।





