এতিম ছাত্র ও গৃহবধূর চিকিৎসায় এপেক্স ক্লাবের ফল ও আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ এপেক্স ক্লাব অব যশোরের পক্ষ থেকে এতিম ছাত্রদের মাঝে মৌসুমি ফল ও ক্যান্সারে আক্রান্ত এক গৃহবধূর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। যশোর শহরের শংকরপুর আব্দুল আজিজ মাদ্রাসায় গতকাল এই ফল এবং নগদ টাকা প্রদান করা হয়। এ সময় এপেক্স ক্লাব অব যশোরের সভাপতি গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের এনজিও অ্যাড. শওকত আলী মিন্টু, জেলা গভর্নর অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, সেক্রেটারি জসিম উদ্দিন খান, সেবা পরিচালক খুরশীদ আলম বাবু, দেলওয়ার হোসেন, শরিফুল ইসলাম তোতা প্রমুখ।

ভাগ