স্টাফ রিপোর্টার ॥ যশোরে বেনাপোল সড়কে দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সম্পাদক রাশাম চৌধুরী সাদমান, নাঈম, জনি ও মুরসালিন-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা ছাত্রদলের মো. রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক মো. শাহনেওয়াজ ইমরান।
বিবৃতিতে নেতৃবৃন্দ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রামের বায়োজিদ থানা যুবদল নেতা শাহাবুদ্দিনের সুস্থতা কামনা করেছেন।





