খুলনার সাবেক মেয়র মনিরুজ্জামানের ভাই খোকার মৃত্যুতে অনিন্দ্য ইসলাম অমিত ও নার্গিস বেগমের শোক

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের সেজো ভাই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক খোকার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এক বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।

ভাগ