কপিলমুনি (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছার হরিঢালী ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস.এম.রফিক উদ্দীনের ৮ম মৃত্যু বার্ষিকী আজ। তিনি ২০১৩ সালে ২৯ শে জুন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু বরণ করেন। দিনটি উপলক্ষে পারিবারিকভাবে দোয়ানুষ্ঠান করা হবে বলে মরহুমের একমাত্র ছেলে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু জানান।





