পাইকগাছায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার গড়ইখালী খেয়াঘাট এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফারুক সরদার (৩৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। সে উপজেলার রামচন্দ্রনগর গ্রামের সাঈদ সরদারের ছেলে। ২০১৪ সালের ১ মার্চ তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯ (১) ধারায় মামলা হয়। ওই মামলায় আদালত থেকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের দণ্ড প্রদান করেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। ওসি এজাজ শফী জানান, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

ভাগ