লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ জুন) কঠোর লকডাউন আতঙ্কে দর পতন ঘটেছে। এ দিন ২০টি খাতের ৩৭২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ছয়টি খাতের সব কোম্পানির শেয়ারদর কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সব কোম্পানির দর কমা খাতগুলো হলো- মিউচ্যুয়াল ফান্ড খাত, সিরামিক খাত, তথ্যপ্রযুক্তি খাত, ট্যানারি খাত, ভ্রমণ ও অবকাশ খাত এবং টেলিযোগাযোগ খাত।
সিরামিক খাত: এখাতের ৫টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি কমেছে স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারদর। কোম্পানিটির দাম ১৮ টাকা বা ৮.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮৯.৯০ টাকায়।
তথ্যপ্রযুক্তি খাত: এখাতে ১১টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম কমেছে এডিএন টেলিকমের। কোম্পানিটির দাম ২.৪০ টাকা বা ৪.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮ টাকায়।
মিউচ্যুয়াল ফান্ড খাত: এখাতের ৩৭টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ইউনিটের দাম কমেছে প্রাইম ফাইন্স্যান্স ফার্স্ট মিউচ্যুযাল ফান্ডের। ফান্ডটির ইউনিটের দাম ০.৮০ টাকা বা ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯.২০ টাকায়।
ট্যানারি খাত: এখাতে ৬টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ারের দাম কমেছে অ্যাপেক্স ফুটওয়্যারের। কোম্পানিটির শেয়ারের দাম ৪.১০ টাকা বা ১.৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১৬.৪০ টাকায়।
টেলিযোগযোগ খাত: এখাতে ৩টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে রবি আজিয়াটার। কোম্পানিটির শেয়ারের দাম ০.৯০ টাকা বা ২.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩.২০ টাকায়।
ভ্রমণ ও অবকাশ খাত: এখাতে ৪টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে সি পার্লের। কোম্পানিটির শেয়ারের দাম ৪.৬০ টাকা বা ৯.৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ টাকায়।





