লোকসমাজ ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ৩৩৪ জন। তাদের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। শনাক্ত হওয়া প্রায় সাড়ে চার হাজার রোগীর দুই হাজারই শনাক্ত হয়েছেন এ বিভাগে। শনিবার ( ২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন এক হাজার ৯২১ জন । ময়মনসিংহ বিভাগে শনাক্ত হয়েছেন ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫৪ জন, রাজশাহী বিভাগে ৩৬২ জন, রংপুর বিভাগে ২৭৫ জন, খুলনা বিভাগে ৮৪৮ জন, বরিশাল বিভাগে ৭৪ জন আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ১২২ জন।
আর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে মারা গেছেন ২০ জন। টানা চারদিন সবচেয়ে বেশি মৃত্যুর পর আজ খুলনাতে মারা গেছেন ১৯ জন, ঢাকা বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে নয়জন, সিলেট ও রংপুর বিভাগের আছেন চারজন করে, ময়মনসিংহ বিভাগে আছেন তিনজন আর বরিশাল বিভাগের আছেন একজন।





