খুলনা বিভাগে ১৪ মৃত্যু, শনাক্ত ৮৪৮

খুলনা প্রতিনিধি॥খুলনা বিভাগে শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ৮৪৮ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।
রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় পাঁচ জন, যশোরে পাঁচ জন, খুলনায় দুই জন, ঝিনাইদহে একজন ও মেহেরপুরে একজন মারা গেছেন। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ৯৬৫ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৩ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ১২৫ জন।
গত ২৪ ঘণ্টায় খুলনায় শনাক্ত হয়েছেন ১৭২ জন। জেলায় মোট শনাক্ত ১৪ হাজার ৩৩৩ জন। মারা গেছেন ২৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৩৩ জন।
বাগেরহাটে নতুন শনাক্ত ১৫ জন। মোট শনাক্ত দুই হাজার ৮৮২ জন। মারা গেছেন ৭৪ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৩ জন। মোট শনাক্ত তিন হাজার ২২০ জন এবং মারা গেছেন ৬৬ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ২৮১ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৭০ জন। মোট শনাক্ত ১১ হাজার ১৯০ জন। মারা গেছেন ১২৯ জন এবং সুস্থ হয়েছেন ছয় হাজার ৮৮৯ জন।
নড়াইলে নতুন শনাক্ত নয় জন। মোট শনাক্ত দুই হাজার ৪৭০ জন। মোট মারা গেছেন ৩৬ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৯২৯ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় ৮ জন শনাক্ত হয়েছেন। মোট শনাক্ত এক হাজার ৪৪৪ জন। মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ২৩৫ জন।

ভাগ