নিজের জন্মদিনে এতিমদের খাওয়ালেন ছাত্রদল সভাপতি

লোকসমাজ ডেস্ক॥ নিজের জন্মদিনে মাদরাসার এতিমখানার শিশুদেরকে দুপুরের খাবার খাইয়েছেন এবং নিজেও তাদের সাথে বসে দুপুরের খাবার খেয়েছেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। বৃহস্পতিবার ঢাকার একটি এতিমখানায় গিয়ে এতিমদের সাথে দুপুরের খাবার খান তিনি। এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মামুন খান, মাজেদুল ইসলাম রুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি প্রমুখ।

ভাগ