ইসরাইলের সামরিক বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায়

লোকসমাজ ডেস্ক॥ ইসরাইলের সামরিক বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন। সম্প্রতি ইসরাইলের টিভি চ্যানেল টুয়েলভকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সাক্ষাৎকারে জেনারেল আমিকাম নুরকিন বলেন, ইসরাইলের সামরিক বিমানবন্দরগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ এ বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তিনি আরো বলেন, হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা রয়েছে তাতে খুব সহজের আমাদের সামরিক বিমানবন্দরগুলোতে পৌঁছাতে পারে। ফলে অনেক ঝঁকি রয়েছে বিমানবন্দরগুলোর জন্য। এ সময় গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান স্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন। গত মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরাইলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরাইল।
সূত্র : পার্সটুডে

ভাগ