স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর)॥ যশোরের কেশবপুরে একজন এনজিও কর্মীসহ দুজনের করোনা ফলাফল পজেটিভ হয়েছে। তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানিয়েছেন। তিনি জানান, এনজিও সমাধানের কর্মী শাহীন আলম(৩৭) ও সাগরদাঁড়ি গ্রামের গৃহবধূ সুনিতা দাসের(৫০) করোনা ফলাফল পজেটিভ হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।





