কলারোয়ায় সাংবাদিক আইয়ুব হোসেনের পুত্রের ইন্তিকাল

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় সিনিয়র সাংবাদিক আইয়ুব হোসেনের বড় ছেলে মো. বাবু (১৬) ইন্তিকাল করেছে। ইন্নালিল্লøাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার দিবাগত রাত দুটোর দিকে কলারোয়া উপজেলার খোরদোর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বাবু দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিল। মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়ার সাংবাদিকরা।

 

ভাগ