যশোরে আটক ৩ ছাত্রদল নেতার নিঃশর্ত মুক্তি দাবি

যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান চৌধুরী, জেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম জয় ও নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, জেলা ও সিটি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের সকল যৌক্তিক ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়াকু তিন ছাত্রনেতাকে দাবিয়ে রাখতে একটি মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। নেতৃবৃন্দ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। বিবৃতিদাতারা হলেন, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাওন ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক নেওয়াজ শরীফ, আভাষ ইসলাম, রাকিব হাসান, সোহানুর রহমান, সাজ্জাদ খান অপু, ইব্রাহিম আহমেদ, মিনহাজুল আবেদীন, মেহেদী হাসান রাজিব প্রমুখ। বিজ্ঞপ্তি।

ভাগ