গরু মারলো বাঘ, মাংস ভাগাভাগি করে নিয়ে গেলো গ্রামবাসী

লোকসমাজ ডেস্ক॥ সুন্দরবনে ঘাস খেতে গিয়ে বাঘের আক্রমণে মারা গেছে একটি গরু। পরে গরুটি উদ্ধার করে এনে জবাই করে মাংস ভাগাভাগি করে নিয়েছে গ্রামবাসী। রবিবার (২৩ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির সড়কিরখালকুলের বাসিন্দা শেক্সপিয়ার বালার একটি গরু রবিবার দুপুরের দিকে বাড়ি সংলগ্ন সুন্দরবনে ঘাস খেতে যায়। জঙ্গলে যাওয়ার পর বিকালে গরুটিকে বাঘে ধরে। এ সময় গরুটির ডাকাডাকি শুনে লোকজন ছুটে গিয়ে গরুটিকে উদ্ধার করে আনে। তখনও গরুটি জীবিত ছিল। এসময় বাঘ গরুটির গলায় কামড়ে ধরেছিল। পরে বন থেকে গরুটি লোকালয়ে এনে জবাই করে ভাগাভাগি করে নেয় স্থানীয়রা। স্থানীয় ইউপি মেম্বর ফজলুর রহমান মলি¬ক বলেন, আমরা বিকালে ইউনিয়ন পরিষদে মিটিংয়ে ছিলাম সন্ধ্যায় সেখান থেকে এসে শুনেছি বাঘে শেক্সপিয়ারের গরুটি জঙ্গলে গেলে বাঘে ধরে।

ভাগ