লোকসমাজ ডেস্ক॥বর্তমানে বিশ্বে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটি। যা অ্যাপলের আইফোন ব্যবহারকারীর তুলনায় বেশি। সম্প্রতি এমনটিই জানিয়েছেন সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল।
গুগলের বিপণন ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট সমীর সামাতের বক্তব্য থেকে জানা যায়, বিশ্বব্যাপী আইফোনের তুলনায় সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইসের সংখ্যা প্রায় তিন গুণ।
সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস’র প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৯ সালের অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্সের পর থেকে ৫০ কোটির বেশি সক্রিয় ডিভাইস অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে যুক্ত করেছে গুগল। ২০১৭ সালে যার সংখ্যা ১০০ কোটি ছিল।গুগল আরো জানায়, বিশ্বের অনেক দেশে প্ল্যাটফর্মটি ব্যবহৃত না হলেও বর্তমানে পুরো বিশ্বে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটিরও বেশি।
উল্লেখ্য, বিশ্বে সক্রিয়ভাবে ১০০ কোটি ব্যবহারকারী আইফোন ডিভাইস ব্যবহার করেন বলে চলতি বছরের শুরুতে জানিয়েছে অ্যাপল।





