তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের কারামুক্তি ও উপজেলা বিএনপির প্রায়ত সভাপতি শহীদ এ বি এম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতসোমবার বিকেলে রহিমাবাদ ঈদগাহ মাঠে উপজেলা যুবদলের আয়োজনে এই দোয়া মাহফিল হয়। দলের উপজেলা আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান সাঈদের পরিচালনায় দোয়া মাহফিলে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালিদ আহম্মেদ,সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, বিএনপি নেতা খান আব্দুল রাজ্জাক,অধ্যাপক মোশাররফ হোসেন,আবুল কালাম বিশ^াস, রাশিদুল হক রাজু গাজী সুলতান আহমেদসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





