মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক প্রবাহ মোরেলগঞ্জ প্রতিনিধি এইচ এম শহীদুল ইসলামকে সভাপতি এবং দৈনিক লোকসমাজ মোরেলগঞ্জ সংবাদদাতা মো. শামীম আহসান মল্লিককে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট বার্ষিক কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রেসকøাবের পুরাতন থানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় প্রেসক্লাবের আহবায়ক দৈনিক খোলা কাগজের স্থানীয় প্রতিনিধি মো. আবু সালেহ রবিবার সন্ধ্যা ৬ টায় এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি এইচ এম জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম খোকন, অর্থ সম্পাদক কে.এম শহীদুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক মেজবাহ ফাহাদ এবং কার্যনির্বাহী সদস্য মো. আবু সালেহ, এমএ জলিল ও হাসানুজ্জামান বাবু।





