কলারোয়া পৌরসভার প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় দুঃস্থ, অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভা মিলনায়তনে ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জনকে ভিজিএফ কর্মসূচির আওতায় ও ত্রাণ হিসেবে ৩ শত ৩৪ পরিবারকে জনপ্রতি ৪৫০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তায় ওই নগদ অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপেজলা পরিষদ চেয়ারম্যান ফিরাজ আহম্মেদ স্বপন। পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির ও ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারসহ পৌরকর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ ও সুবিধাভোগিরা।

ভাগ