ফুলবাড়ীগেট( খুলনা ) সংবাদদাতা॥ নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি বাজার বটতলায় মঙ্গলবার পিকআপ ও ট্রাকের সংঘর্ষে পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন । স্থানীয়রা জানান বেলা ১২ টার সময় খুলনাগামী পিকআপ (নং খুলনা মেট্রো -১১-১২৯৬) থানা রোড দিয়ে বের হওয়ার সময় যশোরগামী ট্রাক (নং ঢাকা মেট্রো-ট-১৬-৬৩৭৩)এর সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপ ড্রাইভার শিরোমনি দক্ষিণপাড়ার আকবার শেখের ছেলে লিমন শেখ গুরুতর আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করলেও ট্রাক চালক পালিয়ে যায়। স্থানীয়রা জানান, শিরোমনির গুরুত্বপুর্ণ সড়ক থানা রোডের উপর দীর্ঘদিন ধরে অপরিকল্পিত পাকিং করে আসছে মাহেন্দ্রা চালকরা , এ অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে ।





