ফুলবাড়ীগেট( খুলনা ) সংবাদদাতা॥ আটরা গিলাতলা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১ হাজার ৫৪০ জনের মধ্যে ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০ টায় খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে জনপ্রতি নগদ ৪শ ৫০ টাকা দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। এতে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন , বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স, ম রেজওয়ান আলী , ফুলতলা উপজেলা খাদ্য পরিদর্শক পল্লব ঘোষ , উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম ।




