ফুলবাড়ীগেট(খুলনা) সংবাদদাতা॥ খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্টে সোমবার দিবাগত রাতে নিয়মিত তল্লাশি চলাকালে পৌনে ১ টায় ২ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ (ঢাকা মেট্টো গ-১৩-৪১৩৪) ২ জনকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলো যশোরের ঝিকরগাছা এলাকার পঞ্চনগর গ্রামের কদম আলীর)ছেলে মো. স¤্রাট শেখ (২৪) পুরন্দপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত কামরুল সরদারের.ছেলে মো. মাসুম সরদার। এ সময় আলামিন নামে অপর একজন পালিয়ে যায় । থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান , এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।





