পাইকগাছায় শিশুর আত্মহত্যা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় ১২ বছর বয়সের এক শিশু আত্মহত্যা করেছে। নিমা মণ্ডল নামের এই কিশোরী উপজেলার কড়ুলিয়া গ্রামের কিরণ চন্দ্র মন্ডলের কন্যা ও স্থানীয় সরল টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সদস্যরা জানায়, মোবাইল ফোন নিয়ে দু- ভাই বোনের মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার সকাল ১০টায় বাড়িতে কেউ না থাকার সুযোগে সে বসত ঘরের আড়াই ওড়না পেচিয়ে এঘটনা ঘটায়। পিতা-মাতা তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পাইকগাছা লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সেক্রেটারি কে এম আরিফুজ্জামান তুহিন হাসপাতালে দেখতে যান। ওসি এজাজ শফী জানান লাশ ময়না তদন্তে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ভাগ